সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর শাহরিয়ার ইমনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নামে একটি দল তানভীর শাহরিয়ার ইমনের উপর হামলার উদ্দেশ্যে তার বাড়িতে যায়। তবে সে সময় তানভীর ইমন দেশের বাইরে, যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। তাকে না পেয়ে উক্ত ব্যক্তিরা উত্তেজিত হয়ে ওঠে এবং তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
ঘটনার সময় বাড়িতে উপস্থিত ইমনের ছোট ভাইকে তারা শারীরিকভাবে আক্রমণ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা লাঠি ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে উপস্থিত হয়েছিল।
এ ঘটনায় ইমনের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা জানান, এই হামলা পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্বুদ্ধ। হামলার সময় পরিবারের অন্যান্য সদস্যরা আতঙ্কে ঘরের ভেতরে আশ্রয় নেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইমনের পরিবার ও এলাকাবাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, একজন প্রবাসী রাজনীতিকের পরিবারের উপর এ ধরনের হামলা শুধু বেআইনি নয়, নিন্দনীয় ও মানবাধিকার লঙ্ঘনের সামিল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd