সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ক্রাইম সিলেট ডেস্ক :: ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্পের সিলেট-তামাবিল অংশে জমি অধিগ্রহণ ও নকশা পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বেসরকারি সংস্থা সিসিডিবি এবং জেলা প্রশাসনের একটি অসাধু চক্র এই সিন্ডিকেটের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অনুসন্ধানে জানা গেছে।
সিন্ডিকেটটি মূলত তিনটি উপায়ে সরকারি অর্থ আত্মসাৎ করছে, কম দামি জমিকে কাগজে-কলমে বেশি দামি দেখিয়ে অতিরিক্ত অর্থ উত্তোলন।
রাতারাতি খাস জমিতে দালান তুলে বা বিদ্যমান ভবনের ফাউন্ডেশন বাড়িয়ে দেখিয়ে বড় অংকের ক্ষতিপূরণ দাবি।
ক্ষতিগ্রস্তদের টাকা পাইয়ে দেওয়ার বিনিময়ে দালালদের মাধ্যমে গোপন চুক্তি ও কমিশন আদায়।
ভুক্তভোগীদের গঠিত ‘তামাবিল সড়ক অধিগ্রহণ কল্যাণ পরিষদ’-এর দাবি অনুযায়ী, এই দুর্নীতির মূলে রয়েছেন, সিসিডিবির টিম লিডার আতিকুল ইসলাম, সিসিডিবির ম্যানেজার ফজলে রাব্বি খান, সিলেট জেলা প্রশাসন কাননগো শ্রীপদ দেব, বহিরাগত দালাল স্বপন সরকার ও সানোয়ার।
সিলেটের এডিসি শিল্পী রাণী মোদক জানিয়েছেন, সুনির্দিষ্ট প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, সিসিডিবির এমন কর্মকাণ্ডকে সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী।
স্থানীয় বাসিন্দাদের দাবি, উন্নয়নের নামে এই ‘ওপেন সিক্রেট’ লুটপাট বন্ধ করতে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত প্রয়োজন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd