সিলেটের উন্নয়ন সারথী: মন্ত্রিসভায় তিন পূর্ণমন্ত্রী, গুঞ্জন আরও দুজনকে নিয়ে

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সিলেটের উন্নয়ন সারথী: মন্ত্রিসভায় তিন পূর্ণমন্ত্রী, গুঞ্জন আরও দুজনকে নিয়ে

নিজস্ব প্রতিবেদক :: তারেক রহমানের নেতৃত্বাধিন বিএনপির নতুন মন্ত্রীসভায় তিনজন পূর্ণমন্ত্রী পাচ্ছে সিলেট। সিলেট জেলার তিনজন সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন।ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিতে তাদেরকে মন্ত্রী পরিষদ থেকে ফোন দেওয়া হয়েছে। আজ বিকেলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।এই তিন নেতা হলেন- সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসীনা রুশদীর লুনা ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। তারা তিনজনই শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বলে জানা গেছে।একটি সূত্র জানিয়েছে এই তিনজনের মধ্যে খন্দকার মুক্তাদীর বাণিজ্য, আরিফুল হক প্রবাসী কল্যান এবং লুনা নারী ও শিশু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

এছাড়া সিলেট বিবাগের আরও দুজন নেতা মন্ত্রী হতে পারেন বলে আলোচনায় রয়েছেন। তারা হলেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া ও বিএনপির যুগ্ন মহাসচিব হুমায়ুন কবির। তবে বেলা পৌনে ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পাননি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..