সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি) এগিয়ে রয়েছেন।
সিলেটের ৬টি আসনের মধ্যে এই একটি মাত্র আসনে জামায়াত নেতৃত্বাধিন জোটের প্রার্থী এগিয়ে আছেন।
৫৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ২৭ হাজার ২২৭ ভোট। এ আসনে বিএনপি সমর্থিত জমিয়তের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ) পেয়েছেন ২১ হাজার ৪২ ভোট। আর বিএনপির বিদ্রোহী মামুনুর রশীদ (চাকসু মামুন) ফুটবল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯১ ভোট।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd