সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলা যুবলীগের সাবেক এক নেতাকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে তার নিজ বাসা থেকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৬২)। তিনি সিলেট জালালাবাদ থানাধীন আখালিয়া টিল্লারগাও এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে। নজরুল ইসলাম সিলেট জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে জালালাবাদ থানা পুলিশের একটি দল আখালিয়া টিল্লারগাও এলাকায় অভিযান চালায়। এ সময় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক নজরুল ইসলাম বর্তমানে জালালাবাদ থানা হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd