সিলেটের গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা নিপু দেব নিটু’র বসতঘরে পুলিশের অভিযান

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা নিপু দেব নিটু’র বসতঘরে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলাধীন গোলাপগঞ্জ থানার গৌরাবাড়ি বাঘা গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা নিপু দেব নিটু, পিতা- নিরঞ্জন দেব এর বাড়িতে একই এলাকার জাবিদ আলী, পিতা- মনসুর আলী বাদী হয়ে বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় গোলাপগঞ্জ থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ০৮.৩০ মিনিটের সময় নিপু দেব নিটু’র বাড়িতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

এ ঘটনার অভিযুক্ত নিপু দেব নিটুর পরিবারের সাথে যোগাযোগ করলে তাঁরা জানান, ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট, পূর্ব পরিকল্পিত। ২০০৯ সালে নিপু দেব নিটুর বাবার দায়ের করা মামলায় জাবিদ আলী, পিতা- মনসুর আলী দীর্ঘদিন যাবত জেলের মধ্যে অবস্থান করছিল। নিপু দেব নিটু’র পিতার অসুস্থতার কারণে ২০২১ সাল থেকে নিপু দেব নিটু মামলার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। যেহেতু নিপু দেব নিটু তখন সরকার দলীয় লোক ছিল বিধায় জাবিদ আলী জামিনে মুক্তি পায়নি। সেই আক্রোশ মেঠাতে নিপু দেব নিটুর উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। নিপু দেব নিটুর বাবা জানান, অভিযুক্ত নিপু দেব নিটু উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য অবস্থান করছে ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার সত্যতা যাচাই-বাচাই করে আসামীকে গ্রেফতার করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2025
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..