সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫
নিজস্ব প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার শেখেরগাঁও ভট্টপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কালাম এর বড় ছেলে আব্দুল তুহিন (২৮) এর উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও তাহার পরিবারকে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, আব্দুল তুহিন গত ৩০ সেপ্টেম্বর ২০২২ সালে উচ্চ শিক্ষা গ্রহনের উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি দেশে থাকাকালে সিলেট জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দেশের বাহিরে বসবাস করতেছেন। শুধুমাত্র রাজনৈতিক শত্রুতা ও প্রতিহিংসার স্বীকার হয়ে বাংলাদেশে দুইটি মামলার আসামী। যাহা ১।জালালাবাদ জি.আর মামলা নং-১১৯/২০২৪ ইং, যাহার জালালাবাদ থানার মামলা নং-১২, তারিখ- ২৭/০৯/২০২৪ ইং, ধারাঃ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪ কোড-১৮৬০; তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ ধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 15(3),।
২। কোতয়ালী জি.আর মামলা নং-৪৫১/২০২৫ইং, যাহার কোতয়ালী মডেল থানার মামলা নং-১৭, তাং-১১/১০/২০২৫ খ্রিঃ, ধারাঃ ৮/৯/১১/১২ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩)। মামলাগুলো আদালতে চলমান রহিয়াছে। উভয় মামলায় তাহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু রহিয়াছে।
এছাড়াও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল তুহিন এর বাড়ীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা গিয়ে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদান করতেছেন। এতে পরিবারের অন্যান্য সদস্যরা ভয়ের মধ্যে দিন যাপন করিতেছেন।
মামলা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এর কাছে বিস্তারিত জানতে চাহিলে তিনি বলেন, মামলার তদন্ত অব্যাহত। অপরাধের সাথে যেই জড়িত হোক না কেন প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd