বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা ও অগ্নিসংযোগ, পরিবারে আতঙ্ক!

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪

বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা ও অগ্নিসংযোগ, পরিবারে আতঙ্ক!

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কামালপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী ও দেওকলস ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক উদ্দিনের পৈত্রিক বাড়িতে ভয়াবহ সশস্ত্র হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) গভীর রাতে সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রসহ হঠাৎ হামলা চালায়। তারা বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মোঃ তারেক উদ্দিনের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। তারেক উদ্দিন বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করায় তাকে খুঁজে না পেয়ে দুর্বৃত্তরা বাড়ির ঘরের আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে দেয়। একপর্যায়ে তারা বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

হামলার সময় বাড়ির নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাদেরও হুমকি দেয়। তারা বলে, “তোমাদের ছেলে রাজনীতি করে, তাকে রাজনীতি ছাড়াতে বলো। দেশে ফিরলে ভালো হবে না।” এই ভয়ভীতির কারণে বাড়ির নারী সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং শিশুরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই হামলা রাজনৈতিক প্রতিহিংসার ফল। মোঃ তারেক উদ্দিন দেওকলস ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি প্রতিপক্ষের রোষানলে পড়েছেন বলে তারা দাবি করেন।

এ ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনেকেই বলছেন, রাজনৈতিক মতভেদ থাকলেও এ ধরনের সশস্ত্র হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2024
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..