এলডিপির সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪

এলডিপির সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :: এলডিপি সদস্য তাহসীন আরাফাত নাহিয়ান এর বাড়িতে আজ সন্ধ্যায় ভাঙচুর ও পরিবারের সদস্যদের হেনস্তার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি, তাহসীন আরাফাত নাহিয়ান সে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করিতেছে, সে দেশে থাকাকালীন সামাজীক সংঘঠন এলডিপির সদস্য ছিল, উক্ত সময় তাহার বিরুদ্ধে হওয়া হামলার ঘটনায় আদালতে সে বাদী হয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করে, উক্ত ঘটনার জের ধরে পরিবারের সদস্যদের সঙ্গে সন্ত্রাসীরা দুর্ব্যবহার করে। পাশাপাশি ভাঙচুর ও হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, বাসায় একদল সন্ত্রাসীরা আসে তাহসীন আরাফাত নাহিয়ান এর বাবা-মা ও ছোট বোনকে মানসিকভাবে হেনস্তা করে এবং শারীরিকভাবে নির্যাতন করেছে। উক্ত সদস্যবৃন্দ ভিবিন্ন রাজনৈতিক দলের সদস্য।

এ ঘটনায় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..