সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সিলেট এবং রাজশাহী সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোট হয়েছে।’
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে সিইসি এ কথা বলেন।
সিলেটে প্রায় ৪৬ শতাংশ ও রাজশাহীতে ৫২ থেকে ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান সিইসি।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আপনারা নিশ্চয় জানেন, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিন্তু এবার বিশৃঙ্খলা ছাড়াই আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd