হবিগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

হবিগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট: একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছে পুরো হবিগঞ্জবাসী।

 

হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

 

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

 

এর আগে সোমবার (২০ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ মিনারে নানা শ্রেণী-পেশার মানুষ জড়ো হন।

 

শ্রদ্ধা জানানোর আগে শহীদ মিনারের বেদীতে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এমপি আবু জাহির, এমপি আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী।

 

পরে সেখানে ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান মোনাজাত পরিচালনা করেন।

 

এদিকে, জেলার ৯টি উপজেলা ও ৬টি পৌরসভার পক্ষ থেকে স্থানীয়ভাবে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা জানানো হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাব ও সব উপজেলার সাংবাদিকরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..