সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সাধারণ সম্পাদক করে ১শ ১১ সদস্যের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।
আজ শনিবার (৩০ জানুয়ারি) সকালে খিলগাঁওয়ের একটি মাদ্রাসায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী নতুন এ কমিটি ঘোষণা করেন।
এরপর মহানগরের নতুন সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেন, ভাস্কর্যসহ ইসলামবিরোধী সব কাজের বিরুদ্ধে আগের মতোই অবস্থান অব্যাহত থাকবে।
নবনির্বাচিত সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, হেফাজতে ইসলামে কোনো কোন্দল নেই, ছিল না, সামনেও থাকবে না। ইসলাম, সুন্নাহ ও কোরআন বিরোধিতার বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে হেফাজতে ইসলাম গঠিত নয়নি বলেও জানান আলেমরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd