সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : পাবনার সুজানগর উপজেলায় পুলিশ সদস্যের স্ত্রীকে (১৯) উত্ত্যক্ত করার অভিযোগে জয়দেব কুমার (২০) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত যুবক জয়দেব কুমার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামের বাসিন্দা। ভিকটিম নারী ওই উপজেলার এক পুলিশ সদস্যের স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ জানায়, ওই গৃহবধূ আজ বিকেল ৪টার দিকে ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এ সময় বাজারের পাশে দাঁড়িয়ে থাকা বখাটে জয়দেব তাঁকে উত্ত্যক্ত করেন। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে আদালত জয়দেবকে দুই মাসের কারাদণ্ড দেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd