সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল ইসলাম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ছোটডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুরুল ইসলাম ওই গ্রামের আলী মোহাম্মদের ছেলে ও ধানদী ফাজিল মাদরাসায় দশম শ্রেণির ছাত্র।
মৃতের স্বজনরা জানান, দুপুরে নুরুল ইসলামকে নারিকেল গাছে তোলেন একই গ্রামের বাদশা হাওলাদার। ওই নারিকেল গাছ সংলগ্ন ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নুরুল ইসলাম। ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে সড়কের ওপর তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয়রা।
এ ঘটনার পর বাদশা হাওলাদার ও তার পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। খবর পেয়ে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd