সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : পবিত্র রমজানেও ছাত্রীকে ছাত্রাবাসে নিয়ে আপত্তিকর কাজে লিপ্ত ছিলেন ছাত্রলীগ নেতা। বিষয়টি টের পেয়ে এলাকাবাসীর খবরে পুলিশ তাদের আটক করেছে। যশোরের মনিরামপুরে ঘটনাটি ঘটেছে।
বুধবার দুপুরে কলেজ ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান দ্বীপকে একই কলেজের এক ছাত্রীর সাথে অসামাজিক কার্যাকলাপের অভিযোগে আটক করা হয়। দ্বীপ মনিরামপুর সরকারি কলজে শাখা ছাত্রলীগের আহবায়ক এবং ব্রাহ্মনডাঙ্গা গ্রামের বাসিন্দা।
বুধবার দুপর ২টার দিকে পৌর এলাকার মোহনপুর গ্রামের একটি ছাত্রবাস থেকে ওই কলেজ ছাত্রীসহ তিনি পুলিশের আটক হন। আটক কলেজ ছাত্রী কলেজ শিক্ষক দম্পতির মেয়ে।
মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, অসামাজিক কার্যাকলাপের অভিযোগে তাদের একটি ছাত্রাবাস থেকে আটক করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে তিনি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd