সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দেশের যুব সমাজকে ধ্বংস করছে মাদক। মাদকের সাথে দুর্নীতিও একটি বড় ব্যধি।
তিনি বলেন, পুলিশ তাদের পোষাকের সঠিক ব্যবহার করবেন। গুজবে কান না দিয়ে সতর্ক থাকতে হবে। সমাজের মধ্যে সম্প্রীতি বজায় রাখা পুলিশসহ সবার দায়িত্ব।
মন্ত্রী আরো বলেন, বড় বড় দুর্নীতি হয়। মার খায় গরীব মানুষ। ভিটেমাটি বিক্রি করে তারা বিদেশে পাড়ি জমান। কিন্তু সবার ভাগ্য পরিবর্তন হয় না।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ থেকে লোকবল জাপানসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে কেউ টাকা চাইলে তাদের কথা না শুনতে নিষেধ করেন মন্ত্রী ইমরান । তিনি বলেন, দালাল চক্র সম্পর্কে তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে। প্রতি উপজেলা থেকে এক হাজার লোকবল বিদেশে পাঠানো হবে। বিদেশগমনককারীকে সরকারের কোষাগার ছাঁড়া কারো কাছে কোনো টাকা-পয়সা না দেয়ার আহবান জানান তিনি। বিদেশে আমি দেখেছি ,অনেকে দেশ থেকে বিদেশে যে টাকা খরচ করে গেছেন সেটা উঠাতে পারছেন না। দেশেও আসতে পারছেন না।
সিলেট পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি) ফাল্গুনী পুরকায়স্থ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, ডিআইজি কামরুল আহসান বিপিএম (বার), মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, সিলেট জেলা পরিষদ সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, জেলা প্রশাসক জনাব এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, সিলেট জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ ছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, পুলিশের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট পুলিশ সুপার (পদন্নোতি) ঈমাম মোহাম্মদ শাদিদ। পুলিশিং ডে’র শ্রেষ্ঠ পুরুষ্কারে ভূষিত হন গোয়াইনঘাট থানার পুলিশ অফিসার যিশু দত্ত, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ।
আলোচনা সভা শেষে সিলেট জেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd