নগরীর চৌখিদিঘী থেকে দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯

নগরীর চৌখিদিঘী থেকে দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ২

এসএমপির এয়ারপোর্ট থানাধীন চৌখিদিঘী বাজার এলাকা থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে (নারী) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক তাদের গ্রেপ্তার করে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. শওকাতুল মোনায়েম ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সিলেটের এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগানের উত্তর পাশে চৌখিদিঘী বাজার হইতে এয়ারপোর্ট গামী পাকা রাস্তার উপর থেকে ১৭২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে (নারী) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা- বাসন্তী গর (৫০), স্বামী- মৃত রাম লাল গর, সাং- তারাপুর চা বাগান, থানা- এয়ারপোর্ট ও মনি হাওলাদার (২৫) স্বামী- দিলীপ হাওলাদার সাং- তারাপুর চা বাগান, থানা- এয়ারপোর্ট, এসএমপি,সিলেট ।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..