সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯
সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশনায় চলমান মাদক ও চোরাচালন বিরোধী অভিযানের অংশ হিসাবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ওই গাজাসহ মাদক ব্যবসায়ী রফিক আহমদ (৪৫)কে গ্রেফতার করা হয়।
বুধবার দিবাগত রাত (৩ অক্টোবর) ভোরে জেলা ডিবি পুলিশ জৈন্তাপুর থানাধীন লক্ষীপ্রসাদ পশ্চিম কান্দিগ্রামস্থ বটেরতল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী রফিক আহমদকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রফিক জৈন্তাপুর থানাধীন লক্ষীপ্রসাদ পশ্চিম কান্দিগ্রামস্থ মৃত চান মিয়ার ছেলে।এই ঘটনায় এসআই আব্দুল মান্নান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীসহ রফিক ইতিপূর্বেও মাদক সহ গ্রেফতার হয়ে হাজতবাস করেছে।তবে জেল থেকে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পরে। জিজ্ঞাসাবাদ শেষে ইতিমধ্যেই তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd