সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯
সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ মাহফুজুর রহমান (২১) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকার আব্দুল আলীমের ছেলে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১ টায় দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বলেন, আটক মাহফুজুরের বিরুদ্ধে এসআই মো. শাহিন মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd