সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯
চ্যানেল আই, রেডিও টুডে ও দৈনিক শেয়ার বীজের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী ও সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার সুবর্ণা হামিদের বাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার কাগজ ভূয়া পরিচয়ে আনতে গিয়ে আটক হয়েছেন রাজু নামে একজন।
রাজু বড়বাজার ৯৫ নম্বর বাসার আমির আলীর পুত্র। বর্তমানে সে সিলেট এয়ারপোর্ট থানায় আটক রয়েছে।
বুধবার দিবাগত রাতে এসএমপির এয়ারপোর্ট থানায় সাদিকুর রহমান সাকী নিজে বাদি হয়ে এজাহার দায়ের করেন। পরে মামলা রেকর্ড করেন ওসি শাহাদত হোসেন (নং ০৪)।
বৃহস্পতিবার সকালে এই মামলার কাগজ ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে আনতে রাজু। থানার দায়িত্বরতরা তাকে কাগজও দিয়ে দেন। পরে জানতে পারেন সাংবাদিক সাকী তাকে কোন কাগজ আনতে থানায় পাঠাননি।
ভূয়া পরিচয়ে তিনি কাগজ আনত গিয়েছেন জানার পুলিশ তাকে আটক করে। বর্তমানে সে সিলেট এয়ারপোর্ট থানায় আটক রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd