সিলেট | |
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ পিস সোনার বারসহ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ২ বিমানবালাকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। আটক দুই বিমানবালা হলো- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। তারা বাংলাদেশের নাগরিক।
রোববার মধ্যরাতে ওই দুই বিমানবালাকে অটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটে ওই দুই এয়ার হোস্টেস ছিলেন। পরে বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় তাদের আটক করে ঢাকা কাস্টম হাউস।
তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd