সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯
স্টাফ রিপোর্টার :: স্ত্রী’র মৃতদেহ ফেলে রেখে পলাতক রয়েছেন স্বামী। ঘটনাটি ঘটে সোমবার বিকেল তিন ঘটিকার সময় নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। জানাযায়, বিকেল ২ টা ৪৫ মিনিটে মৃতের স্বামী রাগীব-রাবেয়া হাসপাতাল থেকে নিজ স্ত্রী অর্পিতা বিশ্বাসের মৃতদেহ বাড়িতে নিয়ে যাবার কথা বলে মনির এম্বুলেন্সর গাড়িতে তুলেন। কিন্তু রাগীব আলীর মেইন গেট অতিক্রম করার সাথে সাথে তিনি গাড়ি চালককে গাড়ি থামাতে বলেন। চালক এ বিষয়ে জানতে চাইলে মৃতের স্বামী জানায় ‘পাশের বাসা থেকে আমার এক আত্মীয় গাড়িতে উঠবেন।’ পরে তিনি ঐ স্থানে নেমে গেলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে আর ফিরে আসেননি। গাড়ি চালক জাহাঙ্গির এ সময় মৃতের স্বামীর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
মৃত স্ত্রীর নাম অর্পিতা বিশ্বাস (১৮)। তিনি জকিগঞ্জের দাউদপুর গ্রামের চিত্তরঞ্জনের মেয়ে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশি। তাছাড়া, মাস তিনেক আগে তাদের বিয়ে হয়েছে এবং আখালীয়া নোয়াবাজার এলাকায় স্বামীর সাথে থাকতো অর্পিতা।
গাড়ি চালক জাহাঙ্গীর জানিয়েছেন, মৃতদেহের বিভিন্ন স্থানে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। তবে, ঘটনাটি নিছক মৃত্যু,আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা- এ নিয়ে আশঙ্কা করছেন অনেকেই।
বিষয়টি জানতে চেয়ে জালালাবাদ থানায় একাধিকবার ফোন দেওয়া হলেও দায়িত্বপালনকারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন রিসিভ করেননি।
তবে, ঐ চালক জানিয়েছেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং নিহতের মা-বাবাও সেখানে অবস্থান করছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd