সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
সিলেট :: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) আয়োজিত সিলেট ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা মার্চে প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার এসএমসিসিআই সচিব জাহাঙ্গির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শাহী ঈদগাহস্থ সিলেট সদর উপজেলা মাঠে আয়োজিত এ মেলা উদ্বোধন উপলক্ষে মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর সদস্য ও ৫ম আর্ন্তজাতিক বাণিজ্য মেলার প্রধান সমন্বয়ক এম এ মঈন খাঁন বাবলু।
তিনি আরো জানান, মার্চের প্রথম সপ্তাহে শুরু হওয়া মেলা চলবে মাসব্যাপি। গত কয়েকটি মেলার চেয়ে এবারের মেরা হবে জাকজমকপূর্ণ। মেলায় অংশগ্রহণ করবে দেশিয় সুনামধন্য কোম্পানীগুলো। আর থাকবে বিদেশি নানা ব্রান্ডেরও কোম্পানী। ইতিমধ্যে মেলার মাঠের প্রধান ফটকে নির্মাণ করা হচ্ছে দৃষ্টি নন্দন গেইট। রখা হয়েছে বিশাল আকারের পার্কিং ব্যবস্থা ও অত্যাধুনিক শৌছাঘর।
মেলায় শিশুদের জন্য থাকছে আর্ন্তজাতিক মানের অত্যাধুনিক শিশু পার্ক। মেলা চলাকালিন সময়ে আগতদের সার্বিক নিরাপত্তায় কো-সার্কিট ক্যামেরা সহ রাখা হবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd