সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে পল্লীতে সাবুল নম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট বাঘেরসড়ক রাস্তার কোটাপাড়া নামক স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাবুল পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি উপজেলার ফাদলিপুর (সাকরপুর) গ্রামের পাখি নম এর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে একই গ্রামের নূর উদ্দিন নামের এক ব্যক্তি সাবুলকে একাধিকবার ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে সাবুল আর বাড়িতে ফিরে আসেনি। গতকাল শনিবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ শেষে ফেরার পথে সাবুলের লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল জানান, পূর্ব শত্রæতার জের ধরে তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। অচিরেই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd