সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের। পূর্নানগর গ্রামের জুয়াদ আলীর পুত্র বিশিষ্ট ব্যাবসায়ী মোশাহিদ আলী (৩৫), এবং বার্কিপুর গ্রামের সিকন্দর আলীর পুত্র জালাল উদ্দিন(৫০), জালাল উদ্দিনের পুত্র সুমন আহমদ(১০)কে ওয়াজ মাহফিলের বাজারে পুর্ব শত্রæতার জের ধরে হামলা করে গুরুত্বর আহত করেছে দূর্বৃত্তরা।
এঘটনায় ব্যাবসায়ী মোশাহিদ আলীর পিতা জুয়াদ আলী (৬৫) বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়, ২১ফেব্রæয়ারী উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন মাদ্রাসার ওয়াজ মাহফিল ছিল। উক্ত ওয়াজ মাহফিলের বাজারে জুয়াদ আলীর মেয়ের জামাই জালাল উদ্দিন এবং জালাল উদ্দিনের পুত্র সুমন আহমদ ও ছেলে মোশাহিদ আলী রাত অনুমান সাড়ে ১০টায় সেখানে অবস্থান করেন। ওয়াজের বাজারে ঘুরার একপর্যায়ে মামা ভাগ্নে একটি চায়ের দোকানে চা-পানরতবস্থায় স্থানীয় বার্কিপুর গ্রামের মৃত আছরব আলীর পুত্র আব্দুস সালাম(৩২), আব্দুল মালিক(৪০), আব্দুল আজিজ(৫০), তার ছেলে কয়েছ আহমদ(২০), লায়েছ আহমদ(২২), রফিক উদ্দিনের পুত্র হেলাল উদ্দিন(২৫), আছরব আলীর পুত্র আব্দুল খালিক(৪৫), আব্দুস সামাদ(৩৬),আব্দুল জলিলের পুত্র আব্দুস শহিদ(৩০)গং। তাদের উপর দেশীও অস্ত্র নিয়ে অর্তকিত হামলা করে। হামলার একপর্যায়ে মোশাহিদ আলীকে এলোপাতাড়ি দায়ের কোপ ও লাঠির আঘাতে মোশাহিদ আলীর ডান হাত ভেঙ্গে যায়। একপর্যায়ে তার পেঠ ও বাম হাতে দায়ের কোপে প্রচুর রাক্তপাত হলে সাথে থাকা স্যামসাং নোট-৩ মোবাইল ফোন ও নগদ ২২হাজার টাকা চিনিয়ে নেয় দূবর্ৃৃত্তরা । এসময় তার আর্তচিৎকারে ওয়াজের বাজারে থাকা লোকজন এগিয়ে আসলে দূবর্ৃৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহাতায় মোশাহিদ আলী, জালাল উদ্দিন ও সুমন আহমদকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আহত মোশাহিদ আলীর ভাগ্নে সুমন আহমদ ও জালাল উদ্দিনকে ভর্তি দিলে। গুরুত্বর আহত মোশাহিদ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে আহত মোশাহিদ আলী ( সিওমেক ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, মোশাহিদ আলী গুরুত্বর আহতাবস্থায় ( সিওমেক) হাসপাতালে ভর্তি থাকায়। পিতা জুয়াদ আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করেছেন। ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। অচিরেই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd