সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেত্রী। ভারতের তেলেগু ছোট পর্দার অভিনেত্রীর নাম নাগা ঝাঁসি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হায়দরাবাদের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ।
নাগা ঝাঁসি ‘পবিত্র বন্ধন’ সিরিয়ালের মাধ্যমে পরিচিতি পান। স্থানীয় গণমাধ্যমের খবর, শ্রী নগর কলোনির ফ্ল্যাটে গতকাল মঙ্গলবার রাতে আত্মহত্যা করেন তিনি।
ঘটনার সময় ঐ ফ্ল্যাটে নাগা ঝাঁসি একাই ছিলেন। তার ভাই যখন বুঝতে পারেন ভেতর থেকে কোনও রেসপন্স আসছে না তখন দরজা ভেঙে ফেলা হয়। সেখানে দেখা যায় নাগা ঝাঁসির ঝুলন্ত মরদেহ। উদ্ধারের পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই অভিনেত্রী এক দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন। কিন্তু তার পরিবার সম্পর্কটি মেনে নেয়নি। ধারণা করা হচ্ছে সেকারণেই আত্মহত্যা করেছেন ঝাঁসি।
পুলিশ এই অভিনেত্রীর মোবাইল ফোন ও সুইসাইড নোট উদ্ধার করেছেন। এরই মধ্যে ঝাঁসির মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।
সুইসাইড নোট তিনি লিখেছিলেন, বিষণ্ণতার কারণেই আমি আত্মহত্যা করছি। এর জন্য কেউই দায়ী নয়। আমার মস্তিষ্কই আমার শত্রু।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd