তৃণমূলের সমর্থনে চেয়ারম্যান পদে এগিয়ে শামীম ইকবাল

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯

তৃণমূলের সমর্থনে চেয়ারম্যান পদে এগিয়ে শামীম ইকবাল

সিলেট :: জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই সিলেট জেলায়ও শুরু হয়েছে উপজেলা নির্বাচনের বাছাই নিয়ে নানা আলোচনা-সমালোচনা। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে অনেক জন প্রার্থী নাম থাকলেও এর মধ্যে নাম শোনা যাচ্ছে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা যুবলীগের সদস্য শামীম ইকবাল। এছাড়াও তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আগ্রহী

তিনি সুদীর্ঘ ২৭ বছর যাবত বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। সৎ পরোপকারী ও নিরহংকারী তরুণ সমাজসেবক। মনোনয়নপ্রাপ্ত ও মননোয়নপ্রত্যাশী অন্যদের চেয়ে জনতার রায়ে এখনও পর্যন্ত এগিয়ে থাকা তরুন নেতা শামীম ইকবাল দক্ষিণ সুরমা উপজেলার শাহ সিকন্দর গ্রাম নিবাসী ও লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিক মিয়ার পুত্র।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে একজন যোগ্য দলীয় প্রার্থী হিসেবে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাতে সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তিনি। দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীর একাধিক নাম শোনা গেলেও এর মধ্যে জেলা যুবলীগের সদস্য শামীম ইকবাল এর নামই আলোচনায় আসছে বারবার।

উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীতার ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া না গেলেও তারুণ্যের গণজোয়ার বলে দিচ্ছে জনপ্রিয়তায় দক্ষিণ সুরমা উপজেলায় জেলা যুবলীগের সদস্য শামীম ইকবাল চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন। ছাত্রজীবনে তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। তার বিনয়ী নেতৃত্বে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের বিভিন্ন দাবী আদায়ের আন্দোলনে তার আপোষহীন ভূমিকা তৎকালিন সময়ে ব্যাপক প্রশংসিত হয় এবং বর্তমনে তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন। তিনি ২০০২ সালে ঢাকা সিটি কলেজ থেকে এম পাস করেন।

শামীম ইকবাল দক্ষিণ সুরমা উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ ও মাদকমুক্ত তরুন সমাজ গঠনের প্রতিশ্র“তি নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী শামীম ইকবাল। এ উপজেলায় একক চেয়ারম্যান নেতৃত্বের সুযোগ পেলে উপজেলার উন্নয়ন, সাধারণ মানুষের জন্য কল্যাণে কাজ করাসহ স্থানীয়দের ভাগ্যোন্নয়নে কাজ করার কথা জানান তিনি।
এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের আসন্ন দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় রয়েছেন শামীম ইকবাল। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলে বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসেবে দক্ষিণ সুরমা বাসীর উন্নয়নে বলিষ্ট অবদান রাখবেন বলে জানিয়েছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী শামীম ইকবাল।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..