সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯
গোলাপগঞ্জ প্রতিনিধি : আসন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতার জন্য আ’লীগের কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছিলো। কিন্তু কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্টিত হবে এমন বিবৃতি পাওয়ার পর কে হবেন ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় প্রার্থী এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
এদিকে গত বুধবার (৩০জানুয়ারী) গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বর্ধিত সভায় চেয়ারম্যান পদে আ’লীগের একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীকে মনোনীত করা হয় এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সামছুল আলম লস্কর,সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, আওয়ামীলীগ নেতা সোহেল বক্স, যুবলীগ নেতা শাহিন আহমদ এর নাম প্রস্তাব করা হয়। কিন্তু ভাইস চেয়ারম্যান পদটি উন্মুক্ত থাকায় প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়নি।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, বর্ধিত সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদটি কেন্দ্র উন্মুক্ত রাখে। কিন্তু গত ৪ ফেব্রুয়ারী কেন্দ্রীয় আওয়ামিলীগের সিদ্ধান্তের প্রেক্ষিতে সিলেট জেলা আওয়ামীলীগও একটি নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা মোতাবেক যারা প্রার্থী হবেন তারা নতুন করে তাদের জীবন বৃত্তান্ত আমাদের কাছে পাঠানোর পর আমরা জেলা আওয়ামীলীগের কছে হস্তানতর করবো। তারা কেন্দ্রে পাঠানোর পর মনোনয়ন বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।
এদিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের শেষ সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীকে ভাইস চেয়ারম্যন পদে কে হচ্ছেন চূড়ান্ত প্রার্থী তা নিয়ে স্থানীয় ভোটারদের মনে চলছে নানা রকম হিসেব নিকেশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd