সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯
সিলেট :: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির কাছে তৃণমূল আ.লীগ নেতৃবৃন্দের অভিযোগ দায়ের করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী হাজী শামীম আহমদ।
তিনি আজ মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তৃণমূল আ.লীগ নেতৃবৃন্দের স্বাক্ষরিত এ অভিযোগ পত্র দাখিল করেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী হাজী শামীম আহমদ জানান, গত ২৯ জানুয়ারি মঙ্গলবার প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় কোম্পানীগঞ্জে। সভায় জেলা আ.লীগের সভাপতি এড. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ জেলা আ.লীগের একাধিক নেতৃবৃন্দের উপস্থিতিতেই আমার জনপ্রিয়তার কাছে পরাজিত হওয়ার ভয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের অনুসারীরা গোলযোগ শুরু করে। এক পর্যায়ে চেয়ার ভাংচুর, ছুড়াছুড়ি ও হামলার ঘটনাও ঘটে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওই দিন রাতে আপ্তাব আলী কালা ও জাহাঙ্গীরকে বহিস্কার করেন। হামলার ঘটনার কারনে স্থানীয় নেতৃবৃন্দ চেয়ারম্যান প্রার্থীদের বাছাইকালে ভোট দিতে পারেননি। তাই ১৩০ জন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতাকর্মীদের স্বাক্ষরিত এক পত্রে অভিযোগ এবং চেয়ারম্যান পদে হাজী শামীম আহমদকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে তারা আ.লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী বরাবরে এ অভিযোগ দায়ের করেন।
হাজী শামীম আহমদ আরো জানান, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd