সাংবাদিককে লাঞ্ছিত করায় ডিবি পুলিশের এএসআই প্রত্যাহার

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯

সাংবাদিককে লাঞ্ছিত করায় ডিবি পুলিশের এএসআই প্রত্যাহার

ক্রাইম সিলেট ডেস্ক : এসএসসি পরীক্ষা কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের সময় ডিবিসি টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি মালেক মিঠুকে লাঞ্ছিত করায় ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রিপন মিয়াকে প্রত্যাহার করা হয়েছে। বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এসএসসি পরীক্ষার প্রথমদিন শনিবার সকাল ৯টার দিকে ডিবিসি টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মালেক মিঠু সংবাদ সংগ্রহের জন্য বরগুনা জিলা স্কুলে এসএসসির পরীক্ষা কেন্দ্রে যান।

এ সময় ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. রিপন মিয়া তাকে কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে লাঞ্ছিত করেন। খবর পেয়ে বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে গেলে আবারও মিঠুকে লাঞ্ছিত করেন এএসআই রিপন।

এ ঘটনার পর বরগুনা প্রেস ক্লাবে এক জরুরি সভা শেষে জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত এএসআই রিপনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..