বিজিবির বাঁধায় বিছনাকান্দি পাথর কেয়ারি বন্ধের অভিযোগ : খুলে দেওয়ার আল্টিমেটাম

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯

বিজিবির বাঁধায় বিছনাকান্দি পাথর কেয়ারি বন্ধের অভিযোগ : খুলে দেওয়ার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার :: দেশের অন্যতম পাথর কেয়ারি বিছনাকান্দি আগামী দুইদিনের মধ্যে খুলে দিতে সংলিষ্টদের আল্টিমেটাম দিয়েছেন বিছনাকান্দি পাথর ব্যবসায়ী, শ্রমিক সংগঠন ও এলাকার সর্বসাধারণ।

বক্তারা বিজিবির কারণে পাথর কেয়ারি বন্ধ রয়েছে বলে অভিযোগ করেন।

শুক্রবার বিকাল ৩ টায় বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতি, শ্রমিক সংগঠন ও রুস্তুমপুর ইউনিয়ন বাসীর যৌথ  উদ্যোগে ঐতিহাসিক কুপার বাজার মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তরা এ অভিযোগ করেন।

বক্তারা বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে কোয়ারি হতে পাথর উত্তোলনের বিষয়ে মহামাণ্য সুপ্রিম কোর্ট ও মহামাণ্য হাই কোর্টের আদেশ থাকলেও বিজিবির বাঁধায় পাথর আহরণ করা সম্ভব  হচ্ছেনা।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ম্যানুয়াল পদ্ধতিতে গোয়াইনঘাট উপজেলার জাফলং ও কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর আহরণ চলছে প্রায় এক মাস পূর্ব থেকে। বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের সুবেদার আমাদের কেয়ারি হতে পাথর উত্তোলনে অবৈধ ভাবে বাঁধা দিচ্ছেন। ফলে কোয়ারির সাথে জড়িত অর্ধলক্ষাধিক মানুষ পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে।

বক্তারা দুই দিনের মধ্যে বিছনাকান্দি পাথর কোয়ারি ম্যানুয়াল পদ্ধেিত খুলে না দিলে পেটের তাড়নায় হাজার শ্রমিক নিয়ে কোয়ারি খুলার হুমকি দেন।

বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মাসুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের পরিচালনায় বক্তব্য রাখেন। এসময় রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ব্যবসায়ী নেতৃবৃন্দের নিকট দুইদিন সময় চান।

দুইদিনের মধ্যে ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনের ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলে কেয়ারি খোলার আশ্বাস দেন।

সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রুস্তুমপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য আশিকুর রহমান, সমিতির প্রধান উপদেষ্টা এম,এ,হক, বুরহান উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক মেম্বার তহিদ মিয়া,ওয়ার্ড সদস্য পাভেল মিয়া, আব্দুল  হান্নান, দেলওয়ার হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..