বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ২১ বছরের পলাতক ও ২ বছরের সাজাপ্রাপ্ত এক নারী আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া নারী বিশ্বনাথ সদর ইউনিয়নের সাধু গ্রামের তোরাব আলীর স্ত্রী আজিবুন নেছা (৫০)।
বৃহস্পতিবার বিকেলে থানার এসআই জবা রানী দেব ও পরিমল শীলের নেতৃত্বে একদল পুলিশ সিলেটের এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপি এম বলেন, গ্রেফতার হওয়া নারীর ২ বছরের সাজা রয়েছে তাকে আগামীকাল শুক্রবার কোর্টে প্রেরণ করা হবে।