শেখ হাসিনার জন্মদিনে ব্যাপক আয়োজন : বর্ণিল সাজে বিশ্বনাথ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি :: ব্যাপক আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উদযাপন করবে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৩টায় আনন্দ র্যালী শেষে ৭২ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর কন্যার ৭২তম জন্মদিন উদযাপন করবে ক্ষমতাসীন দলটি।
বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে দিনব্যাপী কর্মসূচীতে থাকছে বাদ জুম্মা উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল, উপজেলা সদরের পুরান বাজারের আলহেরা শপিং সিটির সামনে বিকেল ৩টায় আনন্দ র্যালী, কেক কাটা ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে বিশ্বনাথ সদরের বাসিয়া ব্রিজ সহ গুরুত্বপূর্ণস্থানে আলোকসজ্জা করেছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মখদ্দছ আলী।