বিশ্বনাথে বহিরাগত শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের ভূয়া সনদে বহিরাগতদের শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ‘বিশ্বনাথ সচেতন সমাজ কল্যাণ সংস্থার’ ব্যানারে উপজেলা শহরের বাসিয়া সেতুর ওপর ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের পাপ্য অধিকার থেকে বঞ্চিত। বহিরাগত লোকজন আমাদের এই পাপ্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ম্যানেজ করে বহিরাগতরা সনদ আদায় করে বিশ্বনাথের কৌটায় শিক্ষকতা পেশায় চাকুরী করে যাচ্ছে। বক্তারা, নিয়মানুযায়ী শিক্ষক নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি জোরদাবী জানিয়ে বলেন, বহিরাগত লোকজনের নিয়োগ বন্ধ না হলে কঠোর গোঠা বিশ্বনাথবাসিকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
মানববন্ধনে সংগঠনের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায়- বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল আহাদ, বিয়াম স্কুলের প্রিন্সিপাল মনি কাঞ্চন চৌধরী, যুক্তরাজ্য প্রবাসি ড: বদরুল ইসলাম, সাংবাদিক তজম্মুল আলী রাজু, জেলা শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, শিক্ষক সমিতি (একাংশের) সভাপতি বাবুল কান্তি দাশ, শিক্ষক সমিতির সভাপতি আশিকুর রহমান, শিক্ষক আখতার ফারুক, আলতাফুর রহমান, রফিক আহমদ, ব্যাবসায়ী ইকবাল হোসেন, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র যুগ্ন-আহবায়ক আনোয়ার হুসেন মেম্বার, জাকির হুসেন, শাহিন আহমদ, আব্দুস সামাদ আজাদ, রাসেল রহমান,সদস্য এ এস সাজু, ভোক্তভোগী অভিভাবক আব্দুল নুর, ভোক্তভোগী সাইফুর রহমান, শিক্ষার্থী রুপালী তালুকদার, স্বার্ণালী তালুকদার।