সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক আরোহী।
নিহতের নাম সুজ্জাত আহমদ (২৫)। তিনি উপজেলার পাড়ুয়া মাঝপাড়ার মিরাস আলীর পুত্র।
মঙ্গলবার ৭টার দিকে পাড়ুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত অপর মোটরসাইকেল আরোহী প্রবীর মিত্র সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাসিন্দা। প্রবীরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) হারুনুর রশিদ জানান, ভোলাগঞ্জ থেকে সিলেটগামী পাথর বোঝাই ট্রাক মোটরসাইকলে আরোহী সুজ্জাত ও প্রবীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সুজ্জাত।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রবীরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি সনাক্ত করার চেষ্টাও চলছে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd