সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের বড়পাথর মধ্য জামে মসজিদের সানি ইমাম হাফিজ বদরুল হক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, শনিবার দুপুরের দিকে ইমামের কক্ষের এলোমেলো বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। তার বাড়ী খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে।
বিরশ্রী ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদের নির্মাণ কাজ চলছে তাই বিদ্যুতের তার এলোমেলো ছিল। ইমাম তার কক্ষে অসাবধানতাবশঃত বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে মৃত্যু ঘটে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd