সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও বর্তমানে যুবদল নেতা নাহিদুল ইসলাম নাহিদ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার রাত ৯টার দিকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
সিলেটভিউকে এতথ্য জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিল রহমান।
তিনি জানান- মাস দুয়েক আগে নাহিদুল ইসলাম নাহিদ ব্রেন স্ট্রোক করেন। এরপর বেশকিছুদিন চিকিৎসা গ্রহণ শেষে তিনি কিছুটা সুস্থ হন। সম্প্রতী তিনি সিটি নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে নগরীতে গণসংযোগও করেন।
সোমবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd