সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুন ২১, ২০১৮
সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচানে ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করেছন সিলেট নারী কল্যাণ সংস্থার সভানেত্রী ও ২০ নং ওয়ার্ড আইনশৃঙ্খলা কমিটির সদস্য স্বপ্না বেগম। সোমবার দুপুরে সিলেট বিভাগীয় নির্বাচন কমিশন কার্য্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. ইসলাম আলী, সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সিনিয়র সহসভাপতি ডা. হিলাল উদ্দিন শিপু, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিলেট নারী কল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি মিনা বেগম, সহ-সাধারণ সম্পাদিকা সেলিনা বেগম, শাহীন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা মো. ইমাম উদ্দিন, শাহজালাল (রহ) স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব সাংবাদিক ফখরুল ইসলাম শান্ত, ভূমিহীন সমবায় সমিতির আহবায়ক ফিরোজা বেগম, আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd