সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে দ্বারিখেল ক্রিকেট বোর্ডের আয়োজনে ৭ম ডিসিবি কাপ-২০১৮ ইং এর ফাইনাল ম্যাচ ২৩ মার্চ, ৩ ঘটিকার সময় লাবু ক্রিকেট গ্রাউন্ডে আহারকান্দি অভিযাত্রিক ক্লাব বনাম রুবেল এক্সপ্রেস এর মধ্যে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় রুবেল এক্সপ্রেস ১ উইকেটে অভিযাত্রিক ক্লাব কে হারিয়ে শিরোপা অর্জন করে।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরগঅনা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।তিনি তার বক্তব্যে বলেন সুস্থ দেহের জন্য খেলাধুলা হচ্ছে এটি উত্তম ব্যায়াম। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুস্তুমপুর কলেজের প্রভাষক মঞ্জুর আহমদ,যুব দল নেতা মুহিবুর রহমান ময়ফুল,সাবেক ছাত্রনেতা সামছুউদ্দিন আহমদ রাজু।
আরো উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক রুবেল আহমদ,ডিসিবির কর্মকর্তা আলি আকবর,জুনেদ,কামরুল, এনামুল,প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd