সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : বিশ্বনাথে গাঁজাসহ তিন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে ৩ কেজি ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে বিশ্বনাথের পূর্ব চান্দসির কাপন গ্রামের মৃত শাহেদ আলীর স্ত্রী দুবরাজ বেগম (৬০), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী মর্জিনা আক্তার ওরফে সিমা (২৫) এবং একই গ্রামের শাহ আলমের স্ত্রী তৌহিদা বেগম (৪০)।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল সিলেট জেলার বিশ^নাথ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন পূর্ব চান্দসির কাপন গ্রাম থেকে গাঁজাসহ তিন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তারা দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অগোচরে মাদক সেবনকারীদের মধ্যে গাঁজা বিক্রয় করে আসছিল। এছাড়াও দেশের যুব সমাজের নিকট বিভিন্ন ধরণের নেশাজাতীয় মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। উদ্ধারকৃত গাঁজাসহ ও গ্রেফতারকৃত আসামীদেরকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd