সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজার থেকে জুলি আক্তার ইভা ওরফে শ্যামলী আক্তার রুবা (১৮) নামের এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর একটায় মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জুলি আক্তার ইভা ওরফে শ্যামলী আক্তার রুবার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে। তার পোশাকের নেম প্লেটে পাপিয়া আক্তার নাম লেখা রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন, সন্দেহজনকভাবে ওই নারী পুলিশের পোশাক পরে ঘুরাফেরা করছিল মাজার এলাকায়। এ সময় পুলিশ তার পরিচয় জানতে চাইলে তিনি বিভ্রান্তিমূলক কথা বলেন। পরে পুলিশ তাকে আটক করে।
তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দাবি করেন, শখের বসে পুলিশের পোশাক পরেছেন। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd