সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮
নিজস্ব প্রতিবেদক,জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। চোরাই মদসহ ছাতক থানার কালেশ্বরী (খালিপুর) গ্রামের মৃত পিয়ারী রবি দাসের ছেলে কুটি রবি দাশ।পলাতক আসামী উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালাম্বপুর গ্রামের আমীর খানের ছেলে মাহবুব খান।
পুলিশ সূত্রে জানা যায়,থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২৬-০১-২০১৮ ইংরেজী রোজ শনিবার সন্ধ্যা ৬.৫৫ মিনিটে পৌরশহরের বাজারস্থ চিলাউড়া পর্য়েন্টে গোপন সংবাদে ভিত্তিতে কাঁচা বাজারে নয়ন রবি দাস এর টং দোকানে সামনে মদ বিক্রয় করার সময় হাতেনাতে থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান,এএসআই মো.মোশাহিদ মিয়া,এএসআই আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ প্লাষ্টিকের ব্যাগের ভিতর ০২টি ১ লিটারী প্লাষ্টিকের বোতলে ০৫ (পাঁচ) বোতল দেশীয় তৈরী চোলাই মদ মোট ১০ লিটার চোলাই মদ তার মূল্য অনুমান ৫,০০০/- টাকা ও ০১টি প্লাষ্টিকের ব্যাগের ভিতর ০২টি লিটারী প্লাষ্টিকের বোতলে ০৫ (পাঁচ) বোতল দেশীয় তৈরী চোলাই মদ মোট ১০ লিটার, মূল্য অনুমান ৫,০০০/- টাকা সহ কুটি রবি দাশকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। থানার সাধারণ ডায়রী ভুক্ত করা হয়েছে যার নং-৯৯৫ তাং-২৬-০১-২০১৮ ইংরেজী।
এদিকে থানার এএসআই মো. মোশাহিদ মিয়ার বিশেষ অভিযানে জিআর ১৯৬/১৬ (জগঃ) এর পলাতক আসামী মাহবুব খান গ্রেফতার করেন।
জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd