জাদুকাটায় নদীর তীর কেটে বালু চুরি, ৮ জনের নামে মামলা

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

জাদুকাটায় নদীর তীর কেটে বালু চুরি, ৮ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের সীমান্ত নদী জাদুকাটার তীর (পাড়) কেটে খনিজ বালু চুরির অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তাহিরপুর থানা পুলিশ। এ সময় খনিজ বালু বোঝাই একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) বাদী হয়ে তাহিরপুর থানায় এই মামলাটি দায়ের করেন। বুধবার (২০ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারভুক্ত আসামিরা হলেন, ঘাগটিয়া গ্রামের বকুল মিয়ার ছেলে মান্না মিয়া ওরফে মান্না শাহ ও রোমান মিয়া ওরফে রোমান শাহ, মখসিনুর মিয়া ওরফে মখসিনুর শাহ, সফর আলীর ছেলে ইমাম হোসেন, জহুর মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন।

এই মামলায় নাম উল্লেখ করা ৫ জন ছাড়াও আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঘাগটিয়া গ্রামের মান্না শাহর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র জাদুকাটা নদীর পশ্চিম পাড়ের ‘ঝালোরটেক’ অংশ কেটে অবৈধভাবে খনিজ বালি চুরি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি এবং বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি যৌথ টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীর পাড় কাটায় জড়িতরা কৌশলে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বালি বোঝাই একটি স্টিল বডি ট্রলার জব্দ করে পুলিশ।
তাহিরপুর থানা পুলিশ জানিয়েছে, নদী রক্ষা এবং সরকারি সম্পদ চুরির বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..