সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭ আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন সুনামগঞ্জের তাহিরপুরের মেয়ে ঐশী। রবিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চাওফ্রেয়া নদীরপাড়ে হোটেল চাত্রিয়ামে জমকালো গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা হয়। তার সঙ্গে ঢাকার মেয়ে সুমনাও যৌথভাবে চ্যাম্পিয়ান হয়েছে। প্রথম রানারআপ হয়েছে তৃষা এবং ২য় রানারআপ নান্নু।’
দেশের প্রত্যন্ত অঞ্চর্লের প্রতিভাবান সংগীতশিল্পীদের সবার সামনে নিয়ে আসতে প্লাটফর্ম হিসেবে কাজ করে আসছে চ্যানেল আই সেরাকণ্ঠ। ‘গানে আওয়াজ তোল প্রাণে’ স্লোগান নিয়ে-২০০৮ সালের ৪ এপ্রিল চ্যানেল আই সেরাকণ্ঠ যাত্রা শুরু করে। এরপর থেকে একে একে পার করেছে পাঁচটি আসর। রবিবার শেষ হয় সেরাকণ্ঠের ষষ্ঠ আসর। সেরাকণ্ঠে অংশ নেয়া প্রায় সব শিল্পীই সংগীতাঙ্গণে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।’
জানা গেছে, হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা দশের লড়াইয়ে ছিলেন সুনামগঞ্জের মেয়ে ঐশী সহ আদিবা, সুমনা, ফাতেমা, তারিক, তৃষা, অনিসা, তিন্নি, মৌমিতা, নান্নু, দোলা ও অপল।
প্রতিযোগিতার প্রথম থেকেই সুনামগঞ্জের মেয়ে ঐশী গান গেয়ে সাড়া ফেলেন। সেরাকণ্ঠের বিচারক হিসেবে ছিলেন দেশের খ্যাত নামা সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা ও মিতালী মুখার্জী।
ঐশী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটের কুনাট ছড়া সরকারি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও নারীনেত্রী আতিফা ইসলাম সাথীর মেয়ে। বর্তমানে তারা সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা। ঐশী বর্তমানে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে সম্মান দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। ঐশী এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর সহধর্মীনি।
চ্যাম্পিয়ান হওয়র পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদেরর অনুভূতি ব্যক্ত করেন ঐশি মা আতিফা ইসলাম সাথী ও বাবা রফিকুল ইসলাম।
্ঐশীর বাবা-মা লিখেছেন, আপনাদের সহযোগীতা ও শুভকমনায় আজ ঐশীর এ জয়। সবার প্রতি রইলো কৃতজ্ঞতা ও অভিনন্দন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd