সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সাদিরপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিরাই-মদনপুর সড়কে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি দিরাই পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে সিলেটে অনুকূল ঠাকুরের উৎসবে যোগদানের জন্য যাচ্ছিল বলে জানা গেছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অতিরিক্ত যাত্রী ও গাড়ির দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd