জাতীয় পার্টি ক্ষমতায় এলেই দেশের মানুষের মধ্যে শান্তি আসবে

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : বিএনপি ও আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশের মানুষ সরকার পরিবর্তন চায়। এ থেকে উত্তরণ পেতে আগামীতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।’

সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরে আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টি ক্ষমতায় এলেই দেশের মানুষের মধ্যে শান্তি আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে আজ হত্যা, গুম, চাঁদাবাজি, অনিয়ম আর দুর্নীতিতে ভরে গেছে।’

Manual2 Ad Code

জাতীয় পার্টি উন্নয়ন আর অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং দেশের উন্নয়ন করতে পারে একমাত্র জাতীয় পার্টিই। তাই বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আর পরিবর্তন ঘটাতে চাইলে লাঙ্গলে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।’

Manual4 Ad Code

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আগামী ১৩ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নাম ঘোষণা করেন এরশাদ।

Manual2 Ad Code

এ সময় শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী করতে উপস্থিত জনসাধারণকে লাঙ্গলে ভোট দেয়ার আহ্বান জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, ‘শুধু লাঙ্গলে ভোট দিলে হবে না। ভোট দেয়ার পর কেন্দ্রে কেন্দ্রে অতন্দ্রপ্রহরীর মতো দাঁড়িয়ে থেকে বিজয়ের ফলকে রক্ষা করতে হবে।’

জনসভার শুরুতে সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের আয়োজনে এরশাদকে ফুল দিয়ে মঞ্চে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।

পরে জাপা চেয়ারম্যানের আইনবিষয়ক উপদেষ্টা ও সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পটোয়ারীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা।

এ ছাড়া জনসভায় সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..