সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেসএসিতে) এ বছর পাশের হার ৭৮.৪৩ শতাংশ। গতকাল দুপুরে সিলেট বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রণক মো. মইনুল ইসলাম এ তথ্য জানান। সুনামগঞ্জ জেলা মোট জিপিএ-৫ পেয়েছে মোট ৯৬৪ জন। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২৯ জন ও ছেলেরা পেয়েছে ৪৩৫ জন। এ বছর সুনামগঞ্জ জেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল মোট ২৯ হাজার ৭৭০ জন। এর মধ্যে মেয়েরা অংশ গ্রহণ করেছে ১৬ হাজার ৭৪৬ জন এবং ছেলে অংশ গ্রহণ করেছে ১৩ হাজার ২৪ জন।
পাস করেছে ২৬ হাজার ২৯ জন। ফেল করেছে ৩ হাজার ৭৪১ জন। মেয়েরা পাস করেছে ১৪ হাজার ৭৩৩ জন ও ছেলেরা পাস করেছে ১১ হাজার ২৯৬ জন।