সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্র্ষের ভর্তি পরীক্ষা সফলভাবে শেষ হওয়া ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন।
সোমবার বিকেলে রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয় ভর্র্তি কমিটি, বিশ্ববিদ্যালয় পরিবাবের সকল সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।’
এতে আরো বলা হয়, পরীক্ষা চলাকালীন দু-একটি সেন্টারে যে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল তা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষা একটি বিশাল আয়োজন। এতে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে এবং সমাধানও হয়ে গেছে। তাই সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd