সিলেট ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮
বিশেষ সংবাদদাতা :: সুনামগঞ্জ সীমান্তে আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসেসিয়েশনের সাবেক চেয়ারম্যানের মেয়ের জামাই গুলিভর্তি বিদেশী পিস্তল সহ র্যাবের হাতে আটক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তের কচুয়াছড়া এলাকা থেকে খোকন সাংমা (৪০) নামের এক আদিবাসীকে র্যাব আটক করে।’
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সুত্রে জানা যায়, র্যাবের সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে.কমান্ডার ফয়সাল আহমেদের নেতৃত্বে র্যাবের একটি টহল দল তাহিরপুরের বীরেন্দ্রনগর সীমান্তের কচুয়াছড়া এলাকা থেকে সোমবার রাতে ৫ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল সহ খোকন সাংমাকে আটক করে।’ খোকন জেলার ধর্মপাশার মধ্যনগর থানার বংশীকুন্ডা উওর ইউনিয়নের সীমান্ত লাগোয়ো কাইতাকোনা আদিবাসী গ্রামের ছুরত সাংমার ছেলে ও ধর্মপাশা উপজেলা শাখার আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান কাইতাকোনা গ্রামের হিথেন রেমা ওরফে হিথেন মাষ্টারের মেয়ের জামাই বলে জানা গেছে।’ খোকন সীমান্তের ওপারে ভারতীয় সন্ত্রাসী চক্রের সাথে আতাত করে এপারে বিভিন্ন ধরণের অস্ত্র নিয়ে এসে কেনা বেচা করত বলে র্যাবের এ অভিযানে থাকা এক দায়িতশ¡ীল অফিসার সোমবার মধ্যরাতে নিশ্চিত করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd