সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৯০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
গতকাল সোমবার (১১ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ সদর থানার এসআই জয় পাল বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনকে আসামি করে এসব মামলা দায়ের করেন।
এদিকে, সংঘর্ষের সময় আহত মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একসপ্তাহ পর তার চোখের অপারেশন করা হবে। তবে আহত অপর সাংবাদিক দেশ টিভির জেলা প্রতিনিধি আমির হামজার অবস্থা শংকামুক্ত বলে জানা গেছে।
উল্লেখ্য, রোববার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে শায়েস্তানগর এলাকায় মানববন্ধন করেন বিএনপি নেতারা। মানববন্ধন শেষে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ হয়। পুলিশ ২৬৯ রাউন্ড রাবার বুলেট ও ২৯ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এসময় দেশ টিভির জেলা প্রতিনিধি আমীর হামজা ও মাইটিভির জেলা প্রতিনিধি নীরঞ্জন গোস্বামী শুভ এবং ৬ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান- মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd